রাতে পাওয়া যাবে না মেট্রোর টিকিট, চলতে হবে র‍্যাপিড পাসে

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৪:৪৬ পিএম

রাত ৭টা ৪৫ মিনিটের পর মেট্রোরেলের সব টিকিট বিক্রয় অফিস ও মেশিন বন্ধ হয়ে যাবে। এসময় র‍্যাপিড অথবা এমআরটি পাস ব্যবহার করে যাতায়াত করা যাবে। আজ ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিশেষ নোটে এ তথ্য জানিয়েছে।

ওই বিশেষ নোটে বলা হয়- রাত ৮টা ১০ মিনিট, রাত ৮টা ২০ মিনিট, রাত ৮টা ৩০ মিনিট এবং ৮টা ৪০ মিনিটে চারটি মেট্রো ট্রেন মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি মেট্রো স্টেশনে থেমে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত চলবে। উল্লেখ্য, এই মেট্রো চারটিতে শুধুমাত্র এমআরটি পাস/র‍্যাপিড পাস এবং ভ্রমণের দিন রাত ৭টা ৪৫ মিনিটের পূর্বে ক্রয়কৃত সিঙ্গল জার্নি টিকিটধারী যাত্রীগণ ভ্রমণ করতে পারবেন। রাত ৭টা ৪৫ মিনিটের পর সব টিকিট বিক্রয় অফিস ও মেশিন বন্ধ হয়ে যায়। 

উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি (শনিবার) থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত