রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শেষ হলো দুই দিনব্যাপী কর্মশালা

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৬:৩৬ এএম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১১ থেকে ২০তম গ্রেডের ১০৮ জন কর্মচারীর ‘এসেনশিয়াল স্কিল ডেভেলপমেন্ট ফর দ্য এমপ্লইস’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শেষ হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এ গত বুধবার থেকে শুরু হওয়া কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। এতে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। বক্তব্য রাখেন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) বিজন কুমার, বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মো. ফখরুল ইসলাম, ও সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর আহমেদ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত