চোখের চিকিৎসা করাতে সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১০:২৬ পিএম

চোখের সমস্যা বেশ ভোগাচ্ছে সাকিব আল হাসানকে। বিশ্বকাপ থেকেই যা নিয়ে ভুগছেন তিনি। তাই চিকিৎসা করাতে সিঙ্গাপুর যাচ্ছেন আগামীকাল রবিবার।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘আগামীকালই সাকিব সিঙ্গাপুর যাচ্ছে।’

বিপিএলের বাকি ম্যাচগুলোতে সাকিবকে পাওয়া যাবে কি না জানতে চাইলে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান বলেছেন, ‘বিপিএলে খেলা নির্ভর করছে চিকিৎসক কি বলে তার উপর। চিকিৎসকের পরামর্শ মতোই তাকে চলতে হবে। এখনই বলা যাবে না, সাকিবকে বিপিএল মিস করবে। সব কিছু নির্ভর করছে চিকিৎসকরা কি বলে তার উপর।’

আজ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলতে নেমেছিলেন তিনি। এই ম্যাচ দিয়েই দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন সাকিব। বল হাতে নৈপুণ্য ছড়ালেও ব্যাট হাতে ৫ রানের বেশি করতে পারেননি। ম্যাচ শেষে তাই দলটির অধিনায়ক নুরুল হাসান সোহানের কাছে তাই সাকিবের চোখের বর্তমান অবস্থা নিয়ে তাই জানতে চাওয়া হয়।

এসময় সোহান বলেন, ‘সাকিব ভাই আমাদের দলের গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। এটা নিয়ে চিকিৎসকদের সঙ্গে তার কথা হচ্ছে। কারণ অনেকদিন ধরেই এই সমস্যাটা ভোগাচ্ছে উনাকে। তবে তার বর্তমান অবস্থা কি সেটা চিকিৎসকরাই ভালো বলতে পারবেন।’

টুর্নামেন্ট শুরুর আগে সাকিব যুক্তরাজ্যে চোখের চিকিৎসা করাতে গিয়েছিলেন। তখনও চিকিৎসকদের পরামর্শ নিয়ে এসেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত