ঠিক যেন সিনেমা! বড় কোনও অনুষ্ঠান নয়। ভাড়া করা হয়নি কোনও কমিউনিটি সেন্টার। তবুও স্বপ্নপূরণ হলো তরুণীর। পুলিশের উপস্থিতিতে প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। প্রেমিককে বিয়ে করার স্বপ্ন ছিল তার। তবে সেই স্বপ্ন প্রায় ভাঙতে বসেছিল। শেষ মুহূর্তে পুলিশের দ্বারস্থ হন তিনি। পরে পুলিশের উপস্থিতিতেই সারাজীবন একসঙ্গে থাকার অঙ্গীকার করলেন দুজন। ঘটনাটি ভারতের বিহারের মুজফ্ফরপুরের।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অনুজ কাশ্যপ নামে এক যুবকের সঙ্গে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল অনিতার। কিন্তু তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় অনুজের মা। মায়ের অনিচ্ছায় সরে এসেছিলেন অনুজও। তবে সহজে হাল ছাড়েননি অনিতা। বিয়ে করলে অনুজকেই করবেন, অন্য় কাউকে নয়, পণ করেন তিনি। এরপর সোজা গিয়ে হাজির হন থানায়।
অনিতা বলেন, ‘আমার জীবনে শুধু একটাই ইচ্ছা ছিল। আমি ওকে (প্রেমিক) বিয়ে করতে চেয়েছিলাম। তবে আমার শাশুড়ি আমাদের সম্পর্ক মানতে নারাজ। বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হয়েছিলাম। তাদের হস্তক্ষেপেই আমরা ঘর বাঁধতে পেরেছি।’ অবশ্য পুলিশের হস্তক্ষেপে বিয়ের পর অনুজের পরিবার তার সম্পর্ক মেনে নিয়েছে।
আফগানিস্তানে বিধ্বস্ত উড়োজাহাজ থেকে চারজন জীবিত উদ্ধার 