এআইইউবিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০২:২১ এএম

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) তে গত সোমবার নবাগত শিক্ষার্থীদের স্প্রিং ২০২৩-২০২৪ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন।

অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন এআইইউবি এর উপ-উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর এবং ডীন। এ সময় এআইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য মিস শানিয়া মাহিয়া আবেদীন, বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষিকা, ঊর্ধ্বতন কর্মকর্তারা, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এআইইউবি পারফর্মিং আর্টস ক্লাব (এপিএসি) নতুন শিক্ষার্থী উদ্দেশ্যে সংগীত পরিবেশন করে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত