বড় মাছ দেখে খাওয়ার ইচ্ছা, টাকার কারণে বিক্রি

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৪:৩৯ পিএম

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি কোড়াল মাছ। মাছটি বিক্রি হয়েছে ২০ হাজার ৫০০ টাকায়।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার কুয়াকাটা মেয়ের মাছ বাজারে সাকিল মাঝি নামের এক জেলে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন।

জেলে সাকিল মাঝি বলেন, আমরা সাগরে বলেশ্বর মোহনা সংলগ্ন এলাকায় জাল মারলে অন্যান্য আরো অনেক মাছের সাথে এই বড় কোড়াল মাছটি ধরা পড়ে। সচারাচর এত বড় কোড়াল তেমন একটা পাওয়া যায় না। তবে চার বছর আগে এই রকম একটা বড় মাছ পেয়েছিলাম। মাছটি দেখে খাওয়া ইচ্ছা হইছিল, বিক্রি করলে অনেকে টাকা হবে তাই খাওয়ার জন্য রাখেনি। 

আড়ৎদার মো. আলমগীর জানান, মাছটি ডাকের মাধ্যমে এক হাজার ৫০ টাকা কেজি দরে মোট ২১ হাজার টাকায় কিনে নেন ফরাজি ফিসের আড়ৎদার মো. শাহাবুদ্দিন ফরাজি।

ফরাজি ফিসের আড়ৎদার মো. শাহাবুদ্দিন ফরাজি বলেন, আমাদের কাছে সব সময় বড় মাছের অর্ডার থাকে তাই মাছটি কিনেছি। মাছটি ১৩০০ টাকা কেজি দরে এখন বিক্রি করবো। এলাকায় বিক্রি না করলে মাছটি ঢাকায় পাঠাবো। আশা করি ভালো দামে বিক্রি করতে পারবো।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সাগরে বড় কোড়াল সব সময় তেমন একটা পাওয়া যায় না। তবে সাগর-নদীর মোহনায় সব সময়ই কমবেশি বড় কোড়াল পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত