গবেষণা

বিশ্বজুড়ে কমছে ভুগর্ভস্থ পানি, বাড়ছে ভূমিধসের শঙ্কা

  • ভূগর্ভস্থ পানির হ্রাস মানুষের খাওয়ার জন্য পানীয় বা ফসল উৎপাদনে সেচ কঠিন করে তুলতে পারে
  • ভূগর্ভস্থ পানি কমে যাওয়ার কারণে বিশ্বে ভূমি ধসের সম্ভাবনা বেড়ে যাচ্ছে
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৩:১০ পিএম

বিশ্বের বিভিন্ন দেশে কোটি কোটি মানুষ পান করার জন্য, ফসল উৎপাদনে সেচ কাজে এবং অন্যান্য ব্যবহারের জন্য ভুগর্ভস্থ পানির উপর নির্ভর করে থাকে। কিন্তু সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে সেসব স্থানে দ্রুত কমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির মজুদ।

বিশ্বের ৪০ টিরও বেশি দেশে ১ লাখ ৭০ হাজারটি কূপ থেকে লাখ লাখ ভূগর্ভস্থ পানির স্তর পরিমাপ বিশ্লেষণ করে নতুন এক গবেষণায় এ তথ্য প্রকাশ করা হয়।

বুধবার ব্রিটিশ সাপ্তাহিক নেচার জার্নালে প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য উঠে আসে। খবর সিএনএন।

গবেষণায় জড়িত গবেষকরা জানান, বিশ্বব্যাপী ভূগর্ভস্থ পানির স্তর কীভাবে কমছে এবং জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ পানির অতিরিক্ত ব্যবহার করে এই পানির স্তরের উপর কীভাবে প্রভাব ফেলছে এসব নিয়ে এটি প্রথম গবেষণা।

ভূগর্ভস্থ পানির হ্রাস মানুষের খাওয়ার জন্য পানীয় বা ফসল উৎপাদনে সেচের জন্য কঠিন করে তুলতে পারে এবং ভূগর্ভস্থ পানি কমে যাওয়ার কারণে বিশ্বে ভূমি ধসের সম্ভাবনা বেড়ে যাবে।

গবেষকরা জানিয়েছেন ২০০০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ১৬৯৩টি জলাভূমিতে পানির স্তরের ৭১ শতাংশই হ্রাস পেয়েছে। যার মধ্যে ৬১৭টিতে ভূগর্ভস্থ পানির স্তর বছরে ০.১ মিটারের বেশি করে কমছে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ব্রেন স্কুল অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট-এর সহযোগী অধ্যাপক এবং গবেষণার সহ-লেখক স্কট জাসেচকো জানান, সবচেয়ে বেশি হারে ভূগর্ভস্থ পানির স্তর কমছে স্পেনের জলাভূমিতে। সেখানে প্রতি বছর ২.৯৫ মিটার করে হ্রাস পাচ্ছে পানির স্তর।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের দেশ ইরানেও বেশ কয়েকটি জলাভূমিতে পানির স্তর দ্রুততম হারে কমছে।

জ্যাসেকো বলেন, গবেষণায় সেই দেশগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে যেসব দেশে সবচেয়ে বেশি ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হয়।

তবে গবেষণায় ব্যাংকক, অ্যারিজোনা এবং নিউ মেক্সিকোতে দেখা গেছে অন্যরকম চিত্র। পানির পর্যাপ্ত ব্যবহার এবং অপচয় নিয়ন্ত্রণের মাধ্যমে এ স্থানগুলোতে ভূগর্ভস্থ পানির স্তর পুনরুদ্ধার হচ্ছে বলে জানানো হয়।

এসব স্থানে ভূগর্ভস্থ পানির ক্ষয় মোকাবেলা করার জন্য যে কৌশলগুলি অবলম্বন করা হয়েছে তাতে গবেষকরা মুগ্ধ হয়েছে বলে জানান জাসেচকো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত