পারিবারিক কলহের জেরে চট্টগ্রামের চন্দনাইশে অনন্যা বড়ুয়া আন্না (২৩) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বরকল ইউনিয়নে ৫নং ওয়ার্ড কানাইমাদারী বড়ুয়া পাড়া এলাকায় স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটেছে।
নিহত অনন্যা বড়ুয়ার পিতা বিপ্লব বড়ুয়া জানায়, আমার মেয়ের সঙ্গে তার স্বামীর একটি বিষয় নিয়ে ঝামেলা চলছিলো। তার প্রেক্ষিতে আমার মেয়ে গলায় ফাঁস দিয়েছে। এ ঘটনার সঙ্গে আমার মেয়ের স্বামী জড়িত, তার বিচার চাই আমি। মেয়ের হত্যাকারীদের বিচারের জন্য থানায়
লিখিত অভিযোগ দিয়েছি।
ওই গৃহবধূর স্বামীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়।
চন্দনাইশ থানার উপ-পরিদর্শক মো. ইখতিয়ার হোসেন জানান, সকালে খবর পেয়ে আমরা নিহতের লাশ উদ্ধার করি। পরে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
