প্রতিযোগিতামূলক পরীক্ষার বিষয়ভিত্তিক প্রস্তুতি

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১২:০১ এএম

বাংলা

নৈর্ব্যক্তিক প্রশ্ন

(গত সংখ্যার পর)

১৯. অপ্রাণিবাচক শব্দের উত্তরে কোন বিভক্তি যুক্ত হবে?

ক. কে                খ. রে

গ. তে                ঘ. শূন্য

২০. সাধারণ পূরণবাচক শব্দ কোনটি?

ক. আট              খ. নবম

গ. দেড়              ঘ. তেসরা

২১. সন্তানের প্রতি মাতৃস্নেœহ আন্তরিক এখানে আন্তরিক কোন পদ?

ক. বিশেষ্য                      খ. বিশেষণ

গ. অব্যয়                        ঘ. ক্রিয়া

২২. ণ-ত্ব বিধান, ষ-ত্ব বিধান কোন তত্ত্বের আলোচ্য বিষয়?

ক. ধ্বনিতত্ত্ব                     খ. শব্দতত্ত্ব

গ. অর্থতত্ত্ব                      ঘ. বাক্যতত্ত্ব

২৩. নিচের কোনটি ঘোষ অল্পপ্রাণ বর্ণ?

ক. ট                  খ. থ

গ. ড                  ঘ. ভ

২৪. কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধের প্রেরণায় রচিত?

ক. জননী                        খ. খাঁচায়ধ

গ. ক্ষরণ             ঘ. অস্কার

২৫. অহহবীব-শব্দের বাংলা পরিভাষা কোনটি?

ক. গ্রন্থপঞ্জি                     খ. ক্রোড়পত্র

গ. নির্ঘণ্ট            ঘ. পরিশিষ্ট

উত্তর

১৯. ঘ, ২০. খ, ২১. খ, ২২. ক, ২৩. গ, ২৪. খ, ২৫. খ

            গ্রন্থনা : জেলি খাতুন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত