জাতীয় স্মৃতিসৌধে স্পিকারের শ্রদ্ধা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৭:১৯ পিএম

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে স্মৃতিসৌধের শহীদ বেদীতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও চীপ হুইপ নূর ই আলম চৌধুরী ও হুইপ মাশরাফি বিন মর্তুজা, ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নজরুল ইসলাম বাবু এবং সাইমুম সরওয়ার কমল। 

শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। তিনি জাতীয় সংসদ নেতা হিসেবে একটি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের সকল জনগণকে সুষ্ঠু নির্বাচনের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত