থাইল্যান্ড ‘সংস্কারপন্থি’ এমএফপি নিষিদ্ধ হতে পারে

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩০ এএম

থাইল্যান্ডে নিষিদ্ধ হতে পারে ‘সংস্কারপন্থি’ দল মুভ ফরোয়ার্ড পার্টি (এমএফপি), যারা গত বছর সাধারণ নির্বাচনে সর্বাধিক আসনে জয়লাভ করেছিল। সাংবিধানিক রাজতন্ত্রশাসিত দেশটির রাজা ও রাজতন্ত্রের প্রতি বিদ্বেষমূলক আচরণ প্রতিরোধে প্রচলিত যে আইন রয়েছে তা সংস্কারের কথা বলে দলটি। এখন আদালত বলছে, এই আইন সংস্কারের প্রতিশ্রুতি থেকে না সরলে দলটি নিষিদ্ধ হতে পারে।    

থাইল্যান্ডে রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়া নতুন কোনো ঘটনা নয়। এর আগে দেশের সামরিক শাসক ও রক্ষণশীল রাজনীতিকদের যোগসাজশে কয়েকটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে।

সর্বশেষ নির্বাচনে রক্ষণশীলরা এই মূলনীতির দোহাই দিয়ে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হওয়া সত্ত্বেও পিটা লিমজারোয়েনরাতকে প্রধানমন্ত্রী হতে দেয়নি। গতকাল বুধবার থাইল্যান্ডের সাংবিধানিক আদালত বলেন, ‘রাজতন্ত্রবিরোধী মন্তব্য প্রতিরোধে প্রচলিত আইন সংস্কারের নীতির অর্থ হচ্ছে দেশের সাংবিধানিক রাজতন্ত্রকে উচ্ছেদ করা। এ ধরনের সংস্কার প্রস্তাব থাই জাতিকে দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত