বাংলাদেশ কোস্ট গার্ডের ১৪তম মহাপরিচালক (ডিজি) হিসেবে রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী গতকাল বুধবার দায়িত্বভার গ্রহণ করেছেন। গত ১৪ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার প্রজ্ঞাপনে তাকে কোস্ট গার্ডের ডিজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী ১ জুলাই ১৯৮৯ সালে বাংলাদেশ নৌবাহিনীতে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। পরে তার চাকরি জীবন সামুদ্রিক অভিজ্ঞতা এবং দেশে-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সমৃদ্ধ হয়েছে।
তিনি মিরপুর ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টিলিজেন্স ইউনিভার্সিটি থেকে ফেলোশিপ সম্পন্ন করেছেন। সম্প্রতি তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধীনে সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিসের বিষয়ে এমফিল করেছেন।
সুদীর্ঘ ৩৪ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও নৌ-সদর দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি নৌবাহিনীর সর্ববৃহৎ ফ্লিট চট্টগ্রামের কমান্ডার বিএন ফ্লিট ও পশ্চিমাঞ্চলীয় কমান্ডের কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নৌ-সদর দপ্তরে নৌ-গোয়েন্দা পরিচালক (ডিএনআই), নৌ-পরিকল্পনা পরিচালক (ডিএনপি), ডিরেক্টর অব পার্সোনেল সার্ভিসেস (ডিপিএস), নৌ-প্রশিক্ষণের পরিচালক (ডিএনটি), নৌ-অপারেশন পরিচালক (ডিএনও) হিসেবে নিয়োজিত ছিলেন। এ ছাড়া ডিরেক্টর স্টাফ ডিউটিস অ্যান্ড সেরিমোনি এবং ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামের সেক্রেটারি হিসেবেও কর্মরত ছিলেন। নৌবাহিনীতে তার কর্মজীবনের অগ্রগতির সঙ্গে সঙ্গে তিনি বাংলাদেশ নৌবাহিনীর ফ্ল্যাগশিপ, বিএনএস বঙ্গবন্ধুসহ পাঁচটি ভিন্ন ধরনের ফ্রন্টলাইন জাহাজের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি
০
