বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীকে সংবর্ধনা বাপশকের

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৪ এএম

মুক্তিযোদ্ধা স্থপতি ইয়াফেস ওসমান টানা চতুর্থবারের মতো বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী হওয়া উপলক্ষে তাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বাপশক)। গত বুধবার বিকেলে কমিশনের আগারগাঁওয়ে প্রধান কার্যালয়ের ড. আনোয়ার হোসেন অডিটরিয়ামে এ সংবর্ধনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। অনুষ্ঠানের শুরুতেই বাপশক চেয়ারম্যান ড. মো. শৌকত আকবর উত্তরীয় ও ক্রেস্ট দিয়ে মন্ত্রীকে বরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের  সচিব মো. আলী হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. শৌকত আকবর। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত