গ্যাসলাইন বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৭ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে ঘরে থাকা স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার ভোরে কাউয়ারচর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন সিলেটের জাহানারা ও তার স্বামী বরিশালের শামীম মিয়া। তারা স্থানীয় আবু মুসা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বিকট শব্দে তাদের ঘুম ভাঙে। পরে গিয়ে দেখতে পান আবু মুসা মিয়ার বাড়ির ভাড়াটিয়ার ঘরে আগুন। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘরে থাকা স্বামী শামীম মিয়া ও স্ত্রী জাহানারার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসলাইন বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত