এশিয়ান ইউনিভার্সিটিতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৯ এএম

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে সপ্তম জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে পথসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এবারের জাতীয় গ্রন্থাগার দিবসের প্রতিপাদ্য ছিল ‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পথসভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গ্রন্থাগার উন্নয়ন ও পাঠাভ্যাস বৃদ্ধির ওপর গুরুত্ব প্রদান করে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক ও গবেষক অধ্যাপক ড. আবুল হাসান এম সাদেক। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের উপদেষ্টা এবং প্রক্টর এম এ মতিন, ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক, বিশিষ্ট লেখক ও গবেষক ড. মোহাম্মদ ওসমান গনি। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত