উপহার হোক গ্যাজেট

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৬ পিএম

ভালোবাসার দিনে সঙ্গীকে কী উপহার দেবেন হয়তো ভাবছেন। গ্যাজেটের ওপর নির্ভর জীবনে প্রতিদিন কাজে আসবে এমন কিছু উপহারের খবর রইল আপনার জন্য। যেখান থেকে বেছে নিতে পারেন।

টু ইন ওয়ান ল্যাপটপ মোবাইল স্ট্যান্ড : ল্যাপটপ এবং মোবাইল একসঙ্গে স্ট্যান্ড রাখার জন্য এই গ্যাজেট কাজে আসতে পারে।  যাদের নিয়মিত ল্যাপটপ ব্যবহার করতে হয় তাদের ক্ষেত্রে কার্যকর হতে পারে। এই গ্যাজেটে শুধু ল্যাপটপ নয়, স্মার্টফোন ও স্ট্যান্ড রাখতে পারবেন।  দারাজ, পান্ডামার্ট, অ্যামাজন ও ফ্লিপকার্ট-এ পাবেন। মানের ওপর দাম নির্ভর করে। ৫০০-১০০০ টাকার ভেতরে পেয়ে যাবেন।

এলইডি রিং ট্রাইপড : অনেকেই ইনস্টাগ্রামে রিলস বানান। সেক্ষেত্রে কাজে আসতে পারে এলইডি রিং ট্রাইপড। গানের ছন্দ মিলিয়ে সেরা রিলস বানানোর জন্য এই ধরনের ট্রাইপডের জুড়ি মেলা ভার। দারাজ, অ্যামাজন এবং ফ্লিপকার্ট-এর প্ল্যাটফর্মেই পেয়ে যাবেন এই গ্যাজেট। দাম পড়বে ৫০০ টাকারও কম। চাইলে গ্যাজেটের কোনো দোকান থেকেও কিনতে পারেন।

ইয়ারবাড : এখন ওয়্যারলেস ব্লুটুথ ইয়ারবাডই কমবেশি সবাই ব্যবহার করছে। সুন্দর কেসের সঙ্গে পাওয়া যায়। থাকে অ্যাক্টিভ নয়েস ক্যানসেলেশনের মতো সুবিধা। দারুণ সাউন্ড কোয়ালিটি এবং কলিং পাওয়া যায়। লং ডিসটেন্স রিলেশনশিপ থাকলে অবশ্যই পছন্দের মানুষকে দিতে পারেন ইয়ারবাড। বর্তমানে অনলাইনে ১০০০-৩০০০ টাকার মধ্যে দারুণ সব ইয়ারবাড পাওয়া যাবে।

স্মার্টওয়াচ : ডিজিটাল সময়ে যে ডিভাইস ছাড়া

থাকা যায় না তা হলো স্মার্টওয়াচ। স্মার্টফোনের মতো এতেও একাধিক ফিচার পাওয়া যায়। রয়েছে ব্লুটুথ কলিং, হেলথ ট্র্যাকিংয়ের মতো সুবিধা। বর্তমানে বহু স্মার্টওয়াচে অ্যাডভান্স ফিচারও দেওয়া হয়। গুগল ম্যাপ থেকে মিউজিক সব রয়েছে এতে। স্মার্টওয়াচও একটি দারুণ উপহার হতে পারে গার্লফ্রেন্ডের জন্য।

ওয়্যারলেস স্পিকার : গান শোনার নেশা সবার মধ্যেই রয়েছে। শুধু প্রয়োজন সঠিক ডিভাইসের। যারা একটু জোরে, গানের ভালো বেস পেতে চান তাদের কাজে আসতে পারে ওয়্যারলেস ব্লুটুথ স্পিকার। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় পছন্দের গান চালাতে পারেন এই স্পিকার। অথবা বাড়িতে একলা থাকার সময়ও উপভোগ করতে পারেন ব্লুটুথ স্পিকার। অনলাইনে এটি ১০০০-৬০০০ টাকার মধ্যে খুব সহজে পেয়ে যাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত