রাজধানীতে পরিবহনে চাঁদা আদায়কালে গ্রেপ্তার ৮

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৮ পিএম

রাজধানীতে পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা যাত্রাবাড়ী এলাকায় অবৈধভাবে বিভিন্ন পরিবহন থেকে চাদা আদায় করতো।

বুধবার (৭ ফেব্রুয়ারি) র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার ভোরে যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী আড়ৎ এলাকার নিউ থ্রি-স্টার ফল মার্কেটের সামনে একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। 

এ সময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ ১৭ হাজার ৭০০ টাকা এবং ৩ টি কাঠের লাঠি উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন, মো. ওমর ফারুক বাবু (২৫), মো. ফারুক (২৮), মো. শাহিন (২৮),  মো. ইউসুফ খান (৪৪), নাহিদ সরকার (৩০), মো. মিরাজ (২১), মো. অনিক (২৮), মো. হাসান (২৩)। 

র‌্যাব জানায়, তারা যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের জোরপূর্বক চাঁদা আদায় করে। চাঁদা না দিলে ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচন, ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখাতো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত