ইসরায়েলকে সহায়তার প্রস্তাব প্রতিনিধি পরিষদে বাতিল

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭ এএম

ইসরায়েলকে ১ হাজার ৭৬০ কোটি ডলার আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত একটি প্রস্তাব বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে। স্থানীয় সময় গত মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিল উত্থাপনের পর প্রতিনিধি পরিষদের ২৫০ জন সদস্য সেটির বিপক্ষে ভোট দেন এবং পক্ষে ভোট দেন ১৮০ জন সদস্য। অবশ্য পক্ষে-বিপক্ষে ভোট দেওয়া সদস্যদের মধ্যে ডেমোক্রেটিক-রিপাবলিক উভয় দলের প্রতিনিধি রয়েছেন। ভোটের পর প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলেছেন, এখন এই বিল আনার সঠিক সময় নয়। ডেমোক্র্যাট প্রার্থীর অন্যতম জ্যেষ্ঠ নেতা এবং প্রতিনিধি পরিষদের এমপি রোজা ডিলাউরো এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এই মুহূর্তে শুধু ইসরায়েলকে আর্থিক সহায়তা প্রদান করা হলে তা যুক্তরাষ্ট্রের অনেক মিত্র-অংশীদারদের কাছে দেশটির নেতিবাচক ভাবমূর্তি তুলে ধরবে। তিনি বলেন, এটা ঠিক যে আমাদের একজন গুরুত্বপূর্ণ মিত্র নিজেদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম করছে, কিন্তু এও সত্য যে আমাদের অন্যান্য মিত্র-অংশীদার এবং শত্রুরা এই মুহূর্তে আমাদের প্রতিটি পদক্ষেপ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত