হাসপাতালে খালেদা জিয়া

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৮ পিএম

মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৫  মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। এর আগে তিনি বিকেল ৫টা ১৫ মিনিটে চেয়ারপারসনের গুলশানের বাসা থেকে বের হন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টায় খালেদা জিয়ার গাড়ি তার গুলশানের বাসভবন থেকে বের হয় হাসপাতালের উদ্দেশ্যে। সেখানে তার শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

এর আগে দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে গত ৯ আগস্ট মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ১৫৬ দিন চিকিৎসা শেষে ১১ জানুয়ারি বিকেলে হাসপাতাল ছাড়েন তিনি।

সেসময় তার চিকিৎসকেরা জানিয়েছিলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে গুলশানের বাসায় থেকে চিকিৎসা নেবেন বেগম জিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত