দুর্ঘটনায় নিহত কর্মীর পরিবারের হাতে আর্থিক অনুদান দিল নাবিল গ্রুপ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৭ পিএম

নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের হেড অফিস কনফারেন্স রুমে বুধবার (১৪ ফেব্রুয়ারি) গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান নাবিল নাবা ফুডস লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (বিক্রয়) সড়ক দুর্ঘটনায় নিহত সাইফুল ইসলামের পরিবারের হাতে নয় লাখ টাকার আর্থিক অনুদান হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান মো. জাহান বক্স মন্ডল, নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কৃষিবিদ আমিনুল ইসলাম, নাবিল ফিড মিল লিমিটেডের চেয়ারম্যান ইসরাত জাহান, মানব সম্পদ ও প্রশাসন বিভাগের পরিচালক মোহাম্মাদ সমশের আলী, সিএসএফএমও মোহাম্মাদ মশিউর রহমান, সিপিএমও মামুনুর রশিদ, ডিরেক্টর সাপ্লাই চেন কাজী শিব্বির আহমেদ, জেনারেল ম্যানেজার নাবিল নাবা ফুডস লিমিটেড মো. জিল্লুর রহমান, জিএম-এফএমসিজি (বিক্রয়) মো. আবিদ হোসেন খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রয়াত সাইফুল ইসলামের পরিবার থেকে উপস্থিত ছিলেন তার বড় ভাই আব্দুর রাজ্জাক, স্ত্রী রাশিদা বেগম, স্ত্রীর বড় ভাই নাজমুল হোসেন, শিশু সন্তান রিফাত ও রাফি।
উল্লেখ্য, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ উত্তরবঙ্গের সর্ববৃহৎ কৃষিভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান যেটি দেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন যাত্রা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত