প্রধানমন্ত্রীকে কটূক্তি, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৮ এএম

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে আটক করে পুলিশ। কাসেদ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউপির চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য।

মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, মঙ্গলবার বিকেলে মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসকের মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন কাসেদ। এ ঘটনায় মাধবপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীধাম দাশগুপ্ত মাধবপুর থানায় মামলা করেছেন। তিনি এজাহারে উল্লেখ করেছেন, সভায় ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ তার বক্তব্যে বলেন, ‘ভারত সরকার হলো বাংলাদেশ সরকারের স্বামী। আর মাদক স্বামীর দেশ থেকে স্ত্রীর দেশে আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দেশ বিক্রি করে স্বামীর দেশের উন্নতি করছে, আর সবার কাছে প্রচার করছে ভারত সরকার বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত