আশুলিয়ায় রূপায়ণ ভুঁইয়া এম্পোরিয়াম শপিং কমপ্লেক্সের উদ্বোধন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৫ এএম

‘বিনিয়োগেই নিশ্চিত মুনাফা’ স্লোগানে সাভারের আশুলিয়ায় একমাত্র অত্যাধুনিক সেন্ট্রাল এসি মার্কেট রূপায়ণ ভুঁইয়া এম্পোরিয়াম শপিং কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে এ শপিং কমপ্লেক্সের উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের জেনারেল ম্যানেজার (সেলস) মো. মেহেদী বিল্লাহ রেজওয়ান।

এ সময় তিনি বলেন, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের একটা অনবদ্য সৃষ্টি হচ্ছে রূপায়ণ ভুঁইয়া এম্পোরিয়াম। এটা সাভারের জামগড়াতে অবস্থিত। রূপায়ণ ভুঁইয়া এম্পোরিয়াম অত্র অঞ্চলের মধ্যে সর্ববৃহৎ ও আধুনিক মার্কেট। সেন্টার এসি ভিআরএ সিস্টেম। এস্কেলেটর ও একাধিক লিফট রয়েছে। জেনারেটরসহ সর্বাধিক পার্কিং সুবিধা রয়েছে। ২ লাখ ৮৫ হাজার স্কয়ার ফিটের এ মার্কেটে প্রতি ফ্লোরে রয়েছে প্রায় ৩৫ হাজার স্কয়ার ফিট ও ৩৬৫টি দোকান রয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক মানের ব্র্যান্ডশপ থেকে শুরু করে মোবাইল মার্কেট ও ফুডকোর্ট আছে। তাই আমি মনে করি এ অঞ্চলের মানুষের মার্কেটের যে চাহিদা, তা পূরণে অনবদ্য অবদান রাখবে।

তিনি আরও বলেন, আমাদের এ মার্কেটটি ফ্যান্টাসি কিংডমের বিপরীতে হওয়ায় এখানে বিপুল পরিমাণ জনসমাগম হবে। তাই এখানে যারা বিনিয়োগ করবে আমি আশা করি খুব শিগগিরই তারা রিটার্ন পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের হেড অব মার্কেটিং মো. সামিউল হাসান, রূপায়ণ এম্পোরিয়ামের প্রজেক্ট ইনচার্জ (বিক্রিয়) নূর-এ-আলম সিদ্দিকি, কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের ম্যানেজার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাঈদ ও মিডিয়া মার্কেটিং ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ মো. আনোয়ারুল ইসলাম।

৭৩ কাঠা জমির ওপর নির্মিত এ মার্কেটে যেসব বিশেষ সুবিধা থাকবে তা হচ্ছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, মার্কেটের নিজস্ব জেনারেটর ব্যাকআপ সুবিধা, সাউন্ডপ্রুফ গ্লাস ব্যবহৃত, মার্কেটেই ব্যাংকিং ও বুথ সুবিধা, মার্কেটের নিজস্ব কার পার্কিং ব্যবস্থা, অত্যাধুনিক চারটি এস্কেলেটর ও চারটি ক্যাপসুল লিফট ও চলন্ত সিঁড়িসহ অগ্নিনির্বাপণ ব্যবস্থা। সেই সঙ্গে এ মার্কেটের সামনে এবং পেছনে উভয় দিকে রাস্তার ব্যবস্থা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত