দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালের (এসসিআইটিপি) যৌথ উদ্যোগে নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে তিন দিনব্যাপী ‘পঞ্চম চট্টগ্রাম আইটি ফেয়ার-২০২৪’ শুরু হচ্ছে আজ শনিবার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করবেন।
মেলায় ৪০টি প্রতিষ্ঠান প্রায় ৬০টি স্টল নিয়ে অংশগ্রহণ করছে। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের পাশাপাশি এবারের আইটি ফেয়ারে ভারত, যুক্তরাস্ট্র, যুক্তরাজ্য, চীন ও আয়ারল্যান্ডের মালিকানাধীন আইটি ও সল্যুশন বেইজড প্রতিষ্ঠানও থাকছে। মেলার প্লাটিনাম স্পন্সর এফ-ফাইভ। গোল্ড স্পন্সর হিসেবে ডিডিএন এবং সিলভার স্পন্সর হিসেবে থাকছে সফোস। টেকনোলজি পার্টনার লিংক থ্রি এবং সাইবার সিকিউরিটি পার্টনার বিটলস সাইবার সিকিউরিটি লিমিটেড। মেলা চলাকালে প্রতিদিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিভিন্ন সেমিনার আয়োজন রয়েছে। ১৭-১৯ ফেব্রুয়ারি মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।
