তৃণমূল পর্যায়ের বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য অর্থ সহায়তা এবং প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এবং ব্র্যাকের যৌথ উদ্যোগে যাত্রা শুরু করল বাংলাদেশ আমেরিকা মৈত্রী প্রকল্প। গত বৃহস্পতিবার মৈত্রী প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। ইউএসএআইডির মিশন ডিরেক্টর রিড এশলিম্যান ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ সারা দেশের তৃণমূল পর্যায়ের এনজিও প্রতিনিধিদের সঙ্গে যৌথভাবে মৈত্রী প্রকল্পের ঘোষণা দেন। প্রকল্পটি একটি প্রতিযোগিতামূলক আর্থিক অনুদান প্রাপ্তির সুযোগ প্রতিষ্ঠা করবে, যার মাধ্যমে স্থানীয় এনজিওগুলো স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জলবায়ু এবং স্থানীয় পর্যায়ে জনগণের জন্য অন্যান্য প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম পরিচালনায় অর্থ সহায়তার আবেদন করতে পারবে।
স্থানীয় এনজিওগুলো কার্যকরভাবে প্রজেক্ট প্রপোজাল তৈরি, প্রকল্পের নকশা প্রণয়ন এবং পরিচালন দক্ষতা উন্নয়নের বিষয়ে প্রশিক্ষণ পাবে। বিজ্ঞপ্তি
