বরিশালে চরমোনাই পীর

শিক্ষাব্যবস্থায় গভীর ষড়যন্ত্র চলছে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২২ এএম

দেশের শিক্ষাব্যবস্থায় গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, ‘দেশের কোমলমতি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক গভীর ষড়যন্ত্রের শিকার। ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নেই। নিরাপত্তাহীনতায় ভুগছে শিক্ষার্থীরা। শিক্ষার্থী নির্যাতন ও শ্লীলতাহানির নিত্যনৈমিত্তিক ঘটনা শিক্ষাব্যবস্থাকে অনিরাপদ করে তুলেছে। এর জন্য দায়ী অবৈধ ক্ষমতার চর্চা।’

গতকাল শনিবার বিকেল ৩টার দিকে বরিশাল নগরীর বান্দরোড সাউদ কিং অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা শাখার সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল জেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ সালাহউদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার সভাপতি এইচ এম আল আমিন।

সম্মেলন শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার ২০২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন পীর সাহেব চরমোনাই। নতুন কমিটিতে সভাপতি মো. সালাহউদ্দিন, সহসভাপতি মো. মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. ইবরাহীম ফয়সাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত