ফের সোশ্যালে কটাক্ষের শিকার সোহিনী সরকার। এবার ফিনল্যান্ডের ছবি শেয়ার করে কু-মন্তব্য পেতে হল অভিনেত্রীকে। ‘প্যান্ট পরোনি কেন?’ এমন মন্তব্য করা হয়েছে তার ইনস্টাগ্রাম পোস্টে।
সোশ্যালে দুটি ছবি শেয়ার করেন সোহিনী। যাতে তাকে কালো শর্ট ড্রেস পরতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে তিনটি হ্যাশট্যাগ ব্যবহার করেছেন অভিনেত্রী। ফিনল্যান্ড, ক্রুজ আর নাইটলাইফ। দেখেই বোঝা যাচ্ছে পার্টি মুডেই ছিলেন টলি বিউটি। তার এই রূপ অনেকেরই পছন্দ হয়েছে। তবে নিন্দুকেরা স্বভাবসিদ্ধভাবেই বাক্যবাণ নিক্ষেপ করতে শুরু করে দিয়েছে।
‘প্যান্ট পরোনি কেন?’ এমন প্রশ্ন তো করাই হয়েছে, এর পাশাপাশি আবার লেখা হয়েছে, ‘ফিনল্যান্ডের সংস্কৃতিতেও প্যান্ট পরার চল রয়েছে।’ অবশ্য সোহিনী এবং তার অনুরাগীরা নিন্দুকদের মন্তব্য নিয়ে মাথা ঘামাতে নারাজ। অভিনেত্রীর পোশাকের প্রশংসাই করেছেন তারা।
টলিপাড়ার একান্ত আপন ‘সত্যবতী’ সোহিনী। নিজের অভিনয়ের জোরে দর্শকের মনে এই জায়গা পেয়েছেন তিনি। গত বছর সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দুর্গ রহস্য’তে সোহিনীকে দেখা গেছে ‘ব্যোমকেশ’ অনির্বাণের সঙ্গে। এর পর সুমন ঘোষ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ সিনেমায় মিনির মায়ের চরিত্রে অভিনয় করেন সোহিনী। ছবিতে কাবুলিওয়ার ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। আগামীতে অভিনেত্রীর ঝুলিতে রয়েছে, ‘কাবাডি কাবাডি’ ও ‘অথৈ’।
মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন রাশমিকা