সোমবার লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যালে বসেছিল বাফটা অ্যাওয়ার্ডসের আসর। মনোনয়নের মতো মূল আসরেও বাজিমাত করেছে ‘ওপেনহেইমার’; এ বছর সর্বোচ্চ ১৩টি মনোনয়ন পেয়ে সিনেমাটি জিতে নিয়েছে ৭টি বাফটা পুরস্কার।
২০২৩ সালের সেরা চলচ্চিত্র হিসেবে বাফটা পুরস্কার ঘরে তুলেছে ওপেনহাইমার। সেরা পরিচালক হিসেবে বাফটা জিতে নিয়েছেন মাস্টারমাইন্ড নির্মাতা ক্রিস্টোফার নোলান। বছরের সেরা অভিনেতা হিসেবে বাফটা ঘরে তুলেছেন সিলিয়ান মারফি।
ওপেনহাইমারের পড়েই এ বছর বাফটায় দাপ দেখিয়েছে এমা স্টোনের প্রশংসিত চলচ্চিত্র ‘পুওর থিংস’। সেরা অভিনেত্রী হিসেবে এমা স্টোনসহ সিনেমাটি জিতে নিয়েছে ৫টি বাফটা পুরস্কার। এ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে বছরের সেরাদের বাফটা পুরস্কারে সম্মানিত করা হয়েছে।
গোল্ডেন গ্লোব ও ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডস এবং বাফটা জয়ের পর এবার ওপেনহাইমারের নজর অস্কারের দিকে।
যারা জিতেছেন এবারের বাফটা অ্যাওয়ার্ডস—
সেরা ব্রিটিশ সিনেমা: দ্য জোন অব ইনস্টারেস্ট
সেরা সিনেমা: ওপেনহেইমার
সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান, ওপেনহেইমার
সেরা অভিনেতা: কিলিয়ান মার্ফি, ওপেনহেইমার
সেরা অভিনেত্রী: এমা স্টোন, পুওর সিংস
সেরা পার্শ্ব অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র, ওপেনহেইমার
সেরা পার্শ্ব অভিনেত্রী: ডা’ভিন জয় র্যানডলফ, দ্য হোল্ডকভারস
সেরা সিনেমাটোগ্রাফি: ওপেনহেইমার
সেরা মৌলিক চিত্রনাট্য: অ্যানাটমি অব আ ফল
সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য: আমেরিকান ফিকশন
সেরা অ্যানিমেটেড সিনেমা: দ্য বয় অ্যান্ড দ্য হিরন
সেরা ভিজ্যুয়াল এফেক্ট: পুওর থিংস
সেরা বিদেশি ভাষার সিনেমা: দ্য জোন অব ইনস্টারেস্ট
সেরা প্রামাণ্যচিত্র: ২০ ডেজ ইন মারিওপোল'
সেরা সম্পাদনা: ওপেনহেইমার
সেরা সাউন্ড: দ্য জোন অব ইনস্টারেস্ট
সেরা রূপসজ্জা: পুওর সিংস
সেরা উদীয়মান তারকা: মিয়া ম্যাককেনা বুশ
