অস্কারের পর ঘোষিত হলো ব্রিটেনের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসের মনোনয়ন। তালিকায় শীর্ষে রয়েছে অ্যাকশনে ঠাসা রাজনৈতিক থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সর্বাধিক ১৪টি মনোনয়ন পেয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিওর ছবিটি। বক্স অফিসে সফল ভ্যাম্পায়ার থ্রিলার ‘সিনার্স’ দ্বিতীয় সর্বোচ্চ ১৩টি বিভাগে মনোনীত হয়েছে। বাফটার ইতিহাসে ‘গান্ধী’ (১৯৮২) ১৬টি মনোনয়ন প্রাপ্তির রেকর্ড অক্ষুণ্ন রেখেছে।
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে একসময়ের বিপ্লবী চরিত্রে অভিনয় করেছেন হলিউড হার্টথ্রব লিওনার্দো ডিক্যাপ্রিও, গল্পে যার মেয়েকে অপহরণ করা হয়। সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন তিনি। এ নিয়ে বাফটায় সেরা অভিনেতা শাখায় সাতবার মনোনয়ন পেলেন ডিক্যাপ্রিও। এর মধ্য দিয়ে রেকর্ড গড়েছেন তিনি। বাফটার ইতিহাসে তিনি ছাড়া আর ছয় জনের এই কীর্তি আছে। তারা হলেন— ব্রিটিশ অভিনেতা মাইকেল কেইন, ড্যানিয়েল ডে-লুইস, আমেরিকান তারকা ডাস্টিন হফম্যান, জ্যাক লেমন, প্রয়াত দুই ব্রিটিশ অভিনেতা পিটার ফিঞ্চ ও লরেন্স অলিভিয়ার।
ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স পরিবেশিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে ডিক্যাপ্রিও অভিনীত বিপ্লবীর মেয়ের চরিত্রে রূপদানকারী চেস ইনফিনিটি সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন। চেস ইনফিনিটি এবারের অস্কারের মনোনয়নে জায়গা পাননি। একই ছবির জন্য টিয়ানা টেলর সেরা পার্শ্ব অভিনেত্রী আর শন পেন ও বেনিসিও দেল তোরো সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন। সমালোচকদের প্রশংসা কুড়ানো ছবিটির জন্য পল টমাস অ্যান্ডারসন সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেয়েছেন।
সেরা চলচ্চিত্র বিভাগে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর প্রতিদ্বন্দ্বী ‘সিনার্স’, উইলিয়াম শেক্সপিয়রের পরিবারে অনুপ্রাণিত ‘হ্যামনেট’, টেবিল টেনিস ভিত্তিক বায়োপিক ‘মার্টি সুপ্রিম’ ও নরওয়ের পারিবারিক ড্রামা ‘সেন্টিমেন্টাল ভ্যালু’।
আগামী ২২ ফেব্রুয়ারি লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল মিলনায়তনে জাঁকজমক অনুষ্ঠানে বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস প্রদান করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অভিনেতা ও টিভি উপস্থাপক অ্যালান কামিং। বিজয়ী নির্বাচনে ভূমিকা রাখবেন ৮ হাজার ৩০০ জন ভোটার।
মসজিদের সভাপতি পদ না পেয়ে বিএনপিতে যোগ দিলেন সাবেক ছাত্রলীগ নেতা!
ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত: রাশেদ খাঁন
আবার বিয়ে করছেন জেনিফার?
জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ