নারীরা বোঝা নয় বরং দেশের সম্পদ: প্রতিমন্ত্রী সিমিন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৫ পিএম

নারীরা কারো বোঝা নয় বরং দেশের সম্পদ উল্লেখ করে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ রোধ, শিক্ষার হার বৃদ্ধিকরণ, নারীদের জীবন যাত্রার মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। শিশুমৃত্যু ও মাতৃমৃত্যুর হার কমানো এবং সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ের নিজ অফিস কক্ষে সুইডিশ রাষ্ট্রদূত অ্যালেক্সান্ডার বার্গ ভন লিন্ডের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

এ সময় দিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, জেন্ডার সমতা আনায়ন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের ফলে নারীদের ওপর প্রভাব, বাল্যবিবাহ রোধ, জেন্ডার বেইসড ভায়োলেন্স, জেন্ডার রেস্পনসিভ বাজেটসহ নানা বিষয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী আরো বলেন, নারীর জীবনমান উন্নয়নে এবং নারীদের প্রতি সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যে প্রতিটি জেলা উপজেলায় কিশোর-কিশোরী ক্লাব গঠনের মাধ্যমে নারীদের শিক্ষা সংস্কৃতি খেলাধুলা সহ নানা বিষয়ে সচেতন করা হচ্ছে।

এ সময় সুইডিশ রাষ্ট্রদূত অ্যালেক্সান্ডার বার্গ ভন লিন্ডে বর্তমান সরকারের প্রশংসা করে বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নের রোল মডেল এবং সকল সম্ভাব্য সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতার রক্ষায় বাংলাদেশে এবং সুইডেন একসাথে কাজ করতে চায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত