গত ছয় মাসে কারাগারে মারা যাওয়া ১৩ বিএনপি নেতার ময়নাতদন্ত হয়েছিল?

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৫ পিএম

গত ছয় মাসে কারাগারে মারা যাওয়া ১৩ বিএনপি নেতার ময়নাতদন্ত করা হয়েছে কি-না এবং সেসব ক্ষেত্রে কোনো অপমৃত্যুর মামলা হয়েছে কি-না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ আইনজীবীদের বলেন, 'এসব বিষয়ে তথ্য দিন এবং সম্পূরক পিটিশন দাখিলের মাধ্যমে বিস্তারিত জানাতে পারেন।'

কারাগারে আটক ১৩ বিএনপি নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আবেদনে নেতাকর্মীদের মৃত্যুর ঘটনায় দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়েছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত