কারাগার থেকে বেরিয়ে যা বললেন মির্জা আব্বাস

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২১ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিভিন্ন মামলায় জামিন পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্ত হয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় তিনি কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) প্রধান ফটক দিয়ে বেরিয়ে আসেন।

কারাগার থেকে বেরিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমাদের গণতন্ত্র ফেরানোর মুক্তির আন্দোলন চলবে। জেলে অনেক কর্মী এখনও বন্দি। তাদেরও মুক্তির ব্যবস্থা করতে হবে। এ সময় কারাগার চিকিৎসার প্রতুলতার কারণে নেতাকর্মীরা অসুস্থ হয়ে পড়েছে অভিযোগ করে তাদের সু-চিকিৎসার দাবি জানান মির্জা আব্বাস।

এদিকে কারাগার থেকে বের হওয়ার সময় নেতাকর্মীরা করতালি দিয়ে তাকে বরণ করেন। এ সময় কর্মীরা আব্বাস ভাইয়ের ভয় নাই, আমরা আছি তোমার সাথে, মির্জা আব্বাসের ভাইয়ের মুক্তি আন্দোলনের শক্তি, ইত্যাদি শ্লোগান দিতে থাকেন।

গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় আব্বাসের বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়। পরদিন ২৯ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। এসব মামলায় ক্রমান্বয়ে জামিন পান তিনি। সবশেষ ঢাকা রেলওয়ে থানার এক মামলায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিন সোমবার তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত