দীর্ঘদিন ধরে অবসাদে ভুগে আত্মহত্যা করেছেন পর্ন তারকা কাগনি লিন কার্টার। যুক্তরাষ্ট্রভিত্তিক ট্যাবলয়েড টিএমজেড জানিয়েছে, কাগনি লিন গত সপ্তাহে ওহিও রাজ্যে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর।
কুয়েহোগা কাউন্টি মেডিকেল পরীক্ষকের কার্যালয় বৃহস্পতিবার তার মরদেহ উদ্ধার করে। তার মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে রায় দেওয়া হয়েছে।
শহরের একজন পুলিশ বিভাগের প্রতিনিধি টিএমজেডকে বলেছেন, ধারণা করা হচ্ছে কাগনি লিন আত্মহত্যা করেছেন। তার অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ জোগাতে একটি পেজ খোলা হয়েছে, যেখানে তাকে ‘সুন্দর হৃদয়ের মানুষ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর সঙ্গে যুক্ত দুই নারী বলেছেন, তারা ফিটনেস স্টুডিওর মালিক, যেখানে কাগনি লিন যাতায়াত করতেন। তারা বলছেন, কাগনি লিন একজন অভিনয়শিল্পী, একজন গায়ক, একজন নর্তকী, একজন মেয়ে এবং একজন বন্ধু ছিলেন।
২০১৯ সালের নভেম্বরে প্রথমবার ক্লিভল্যান্ড স্টুডিওতে গিয়েছিলেন কাগনি লিন।
তহবিল সংগ্রহের পেজে আরও উল্লেখ করা হয়েছে যে, কাগনি লিন বছরের পর বছর ধরে মানসিক স্বাস্থ্যের সমস্যার সঙ্গে লড়াই করেছিলেন। তিনি নিঃসন্দেহে একাকীত্ব অনুভব করেছিলেন।
২০০০ সালের মাঝামাঝিতে নীল ছবির দুনিয়ায় যুক্ত হন কাগনি লিন। সাম্প্রতিক সময়ে তিনি ওহিওতে ফিরে আসেন, একটি পোল ফিটনেস স্টুডিও প্রতিষ্ঠা করেন।
