জার্মানি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৫ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের জার্মানির মিউনিখ সফর সম্পর্কে জানাতে আজ শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে আসছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে সরকার গঠনের পর এটাই তার প্রথম সংবাদ সম্মেলন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ১০টায় তার সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন হবে।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী ১৫ ফেব্রুয়ারি জার্মানি যান এবং ১৯ ফেব্রুয়ারি দেশে ফেরেন। নতুন সরকার গঠনের পর এটাই ছিল তার প্রথম সরকারি সফর। মিউনিখে অবস্থানকালে শেখ হাসিনা নিরাপত্তা সম্মেলনে যোগদানের পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন।

প্রধানমন্ত্রী সবশেষ গত বছরের ৩০ অক্টোবর ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত