মারা গেছেন কৌতুক অভিনেতা ইউয়েন ম্যাকেনটোশ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ পিএম

বিশ্বজুড়ে অসংখ্য দর্শকের মুখে হাসি ফোটানো জনপ্রিয় ব্রিটিশ কৌতুক অভিনেতা ইউয়েন ম্যাকেনটোশ মারা গেছেন। গত ১৯ ফেব্রুয়ারি মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৫০ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে তার মৃত্যুর তথ্য। জানা গেছে, গত দুই বছর ধরে নানা রোগে ভুগছিলেন কৌতুক সম্রাট ইউয়েন। এ অবস্থায় গত ১৯ ফেব্রুয়ারি মৃত্যু হয় তার। 

অভিনেতা ইউয়েন ‘অফিস’ সিরিজে ‘কিথ বিশপ’ চরিত্রের জন্য সর্বাধিক পরিচিত। চরিত্রটি হচ্ছে একজন ডিমপ্রেমী হিসাবরক্ষকের। যার একটি মোবাইল ফোন ছিল। এছাড়া তিনি ‘মিরান্ডা’ ও ‘লিটল ব্রিটেন’সহ অন্যান্য ব্রিটিশ কমেডিতেও অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেছেন।

এ অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জনপ্রিয় টেলিভিশন শো ‘অফিস’র নির্মাতা রিকি গারভাইস। শোকবার্তায় ইউয়েনকে ‘প্রকৃত শিকড়’ বলে সম্বোধন করেছেন নির্মাতা রিকি।

এদিকে শোটি যে চ্যানেলে প্রচার করা হতো, সেই চ্যানেল ‘গোল্ড’ শ্রদ্ধা নিবেদন করে বলেছে, আমরা (গোল্ড) ইউয়েন ম্যাকেনটোশের মৃত্যুতে গভীর শোকাহত। মাত্র ৫০ বছরয় বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

এছাড়া ইউয়েনের ম্যানেজমেন্ট সংস্থা জানিয়েছে, ৫০ বছর বয়সে চলে গেলেন ইউয়েন। শিগগিরই শেষকৃত সম্পন্ন হবে তার। সেখানে অভিনেতার পরিবারের সদস্য, বন্ধু ও স্বজনরা উপস্থিত থাকবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত