চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় হযরত মাওলানা তোফাইল আহমদ (রহ.) এর বার্ষিক ওরশ উপলক্ষ্যে মেলায় আগত নাগরদোলার চাকার সাথে অসাবধানতাবশত নিজের গলার ওড়না পেঁচিয়ে মুনতাহা আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বৈলতলী ইউনিয়নে ৩নং ওয়ার্ড দক্ষিণ বৈলতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুনতাহা আক্তার উপজেলার বৈলতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড মির্জা বাঙ্গালি বাড়ীর মো. মোরশেদুল আলমের মেয়ে।
স্থানীয় বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম সায়েম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হযরত মাওলানা তোফাইল আহমদ (রহ.) এর বার্ষিক ওরশ উপলক্ষ্যে মেলায় আগত নাগরদোলার চাকার সাথে অসাবধানতাবশত নিজের গলার ওড়না পেঁচিয়ে মুনতাহা আকতার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলে পরিদর্শন শেষে চন্দনাইশ থানার এসআই গোবিন্দ শর্মা জানান, আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। মেলায় নাগরদোলার চাকার সাথে নিজের গলার ওড়না পেঁচিয়ে মুনতাহা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
