কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে ঢাকাগামী একটি নৈশ কোচের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম আসাদুল (৩০)। তিনি নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝার এলাকায় একটি ট্রাক রাস্তার পাশে দাড়িয়ে ছিল। সেই ট্রাকের পাশেই নিহত হেলপার কাজ করা অবস্থায় ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি নৈশ কোচ ট্রাকটিকে ধাক্কা দিলে পাশে থাকা হেলপার ঘটনাস্থলেই নিহত হয়।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকাগামী বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
