ধ্রুব মিউজিক স্টেশনের ৭ম বর্ষপূর্তি 

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৯ পিএম

৭বছর পেরিয়ে ৮ বছরে পদার্পন করলো দেশের আলোচিত অডিও -ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

২০১৭ সালের আজকের এই দিনে (২৫ ফেব্রুয়ারি ) বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরতে এবং তারুণ্যের স্বপ্নকে আরও বেশি ঝলমলে করতে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।

যাত্রার শুরু থেকে ধ্রুব মিউজিক স্টেশন প্রকাশ করতে থাকে মানসম্পন্ন গান। ক্রমাগত সেসব গান পৌঁছে যায় দর্শক-শ্রোতার পছন্দের শীর্ষে। আর ধ্রুব মিউজিক স্টেশন হয়ে ওঠে সংগীতের নির্ভরতার অনন্য এক নাম। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি সবার আস্থা ও ভালোবাসা নিয়ে প্রসারিত করতে থাকে নিজেদের সাংস্কৃতিক বলয়। 

বর্ষপূর্তিতে প্রতিষ্ঠানটির কর্ণধার ধ্রুব গুহ ডিএমএসের সব শ্রোতা-দর্শক, শিল্পী-কলাকুশলী, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী, প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়াসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তিনি বলেন, নানা প্রতিবন্ধকতা এবং সীমাবদ্ধতা থাকা সত্বেও বিগত দিনগুলোতে সতস্ফূর্ত ভাবে বাংলা সঙ্গীতের উৎকর্ষ সাধনে যে ভাবে কাজ করে চলেছে ধ্রুব মিউজিক স্টেশন, আগামী দিনগুলোতেও সেই ধারা অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত