বেশ কয়েক মাস ধরেই লোহিত সাগরে বিভিন্ন জাহাজে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি। একের পর এক জাহাজে আক্রমণ চালাচ্ছে গোষ্ঠীটি।
এর ফলে নিরাপত্তা একের পর এক জাহাজে আক্রমণ করছে। আর তাই লোহিত সাগরে নিরাপত্তা রক্ষায় কাজ করছে যুক্তরাষ্ট্র, জার্মানিসহ অনেক পশ্চিমা দেশ।
তবে এবার লোহিত সাগরে জাহাজের নিরাপত্তায় নিয়োজিত মার্কিন ড্রোন লক্ষ্য করে হামলা চালিয়েছে জার্মানি। হুতিদের ড্রোন ভেবে ভুল করে মার্কিন ড্রোনে হামলা করে বসেছে দেশটি। খবর ডয়চে ভেলে।
স্থানীয় সময় বুধবার জার্মানির গণমাধ্যমগুলো জানায় যে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ সুরক্ষার জন্য পাঠানো একটি জার্মান নৌ ফ্রিগেট দুর্ঘটনাক্রমে একটি মার্কিন ড্রোনকে গুলি করে।
জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, গত সপ্তাহের শেষে ইইউ মিশনের অংশ হিসাবে লোহিত সাগরে হুতিদের আক্রমণ থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ সুরক্ষিত করতে জার্মানির যুদ্ধ জাহাজ হেসে পাঠানো হয়েছিল।
তবে গত মঙ্গলবার জাহাজটি একটি অজানা ড্রোনকে চিহ্নিত করার পর তার ওপর গুলি চালায়। মূলত তারা এটিকে হুথি ড্রোন বলে ভুল করেছিল। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সেটি ড্রোনে আঘাত করেনি এবং জার্মানির জাহাজেরও কোন ক্ষতি হয়নি।
তবে ২৪০ জন জার্মান সৈন্য এবং নাবিক বিশিষ্ট জাহাজটি বুধবার ১৫ মিনিটের ব্যবধানে দুটি হুতি ড্রোনকে সফলভাবে গুলি করে ভূপাতিত করেছে।
অনাহারে আরও ছয় শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থা অনেকের
মধ্য প্রদেশে পিকআপ উল্টে নিহত ১৪, আহত ২১