সড়কে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫২ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে সোহেল (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় অটোরিকশায় থাকা আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। 

আহতদের রংপুর ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা  হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা ওবদা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত