রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় লাগা আগুনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ২১ জন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সাততলা ভবনটিতে আগুন লাগে। আগুন নেভানোর পর হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
আগুনে পুড়ে এতোগুলো প্রাণ যে ভবনে গেল, সেই ভবুনটির অবস্থা কী হয়েছে। দেশ রূপান্তর ডিজিটালের ক্যামেরায় দেখুন
