বিয়ে করলেন কণ্ঠশিল্পী মিলন। মিলনের স্ত্রীর নাম মেহেরিমা দীপ্তি। ফেসবুক পোস্ট নিজের বিয়ের খবরটি জানিয়েছেন মিলন।
বৃহস্পতিবার তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের খবরটি নিজের ফেসবুকে পোস্ট করে মিলন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে আমি ও আমার স্ত্রী মেহেরিমা দীপ্তি আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করিলাম। সবাই দোয়া করবেন, আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’
‘সখী ভালোবাসা কারে কয়’ ‘তুমি ছাড়া’, ‘একটু একটু করে’, ‘চুপিচুপি’, ‘লক্ষ্মীসোনা’, ‘জানে জিগার’, ‘মনের দুঃখ’, ‘প্রেমরোগ’, ‘কত যে ভালোবাসি’, ‘বাঁচব বলো কীভাবে’, ‘পাই না তোকে’, ‘ডানাকাটা পরী’সহ বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন মিলন।
গান গাওয়ার পাশাপাশি সুর করে কুড়িয়েছেন প্রশংসা।
বিচ্ছেদ হয়ে গেছে অভিনেত্রী শোলাঙ্কির