পুরান ঢাকার ওয়ারীতে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১ মার্চ) রাত ১০টা ১৪ মিনিটে আগুনের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ৩০ মিনিট পরেই অগ্নি নির্বাপণ হয়।
এ ঘটনায় সূত্রাপুর থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। রাস্তায় জ্যামের কারণে সিদ্দিকবাজার থেকে আরও ২টি ইউনিট পাঠানো হয়েছিল। কিন্তু ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই অগ্নি নির্বাপণ হয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে।
