তথ্য প্রতিমন্ত্রী বললেন

অপতথ্যের বিস্তার পেশাদার সাংবাদিকদেরও ক্ষতিগ্রস্ত করবে

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৯:৩৮ এএম

সঠিক তথ্য যেমন গণতন্ত্র বিস্তারে সহায়ক, তেমনি অপতথ্যের বিস্তার শুধু সমাজ নয়, গণমাধ্যম ও পেশাদার সাংবাদিকদেরও ক্ষতিগ্রস্ত করবে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

তিনি গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুর প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্যে এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা ও বিকাশ ছাড়া গণতন্ত্র পূর্ণতা পায় না। আমরা গণমাধ্যমকে পূর্ণাঙ্গভাবে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছি। আমরা আপনাদের সঙ্গে নিয়ে গুজব ও অপতথ্যকে মোকাবিলা করতে চাই।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত