এবার গাউসুল আজম মার্কেটে আগুন

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৫:০৭ পিএম

এবার রাজধানীর নিউমার্কেট এলাকার গাউসুল আজম মার্কেটে আগুন লেগেছে। শনিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৪টায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য জানান। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত