নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারবে : শিক্ষামন্ত্রী

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১০:৪৩ পিএম

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীরা আরও বেশি শিখতে পারবে এবং তাদের সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। রবিবার (৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট-এর উদ্যোগে রিসার্চ এন্ড ইনোভেশন ফর সোশ্যাল ইম্প্যাক্ট: আইইআর’স রিসেন্ট কন্ট্রিবিউশন টু এডুকেশন’ শীর্ষক দিনব্যাপী জাতীয় সিম্পোজিয়াম ইনস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। 
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম অহিদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম স্বাগত বক্তব্য দেন।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, দেশে দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ইতোমধ্যেই নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে। এই নতুন শিক্ষাক্রম শিক্ষাদান পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আরও বেশি শিখতে পারবে এবং তাদের সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারবে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমাদের সমাজে, সংস্কৃতিতে গতানুগতিক যে মানসিকতা প্রতিষ্ঠিত হয়েছে সেটা ভাঙ্গতে সকলের সহযোগিতা লাগবে, বিশেষ করে শিক্ষা বিশেষজ্ঞদের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রাথমিক ও গণশিক্ষা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা এ তিন বিভাগে বর্তমান অর্থ মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ দেয়া হয়েছে ৮৮ হাজার কোটি টাকা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত