বিএসএমএমইউয়ের নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৩:২৫ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য (ডিসি) হিসেবে মনোনীত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। তিনি ১২তম উপাচার্য হিসেবে এ বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করবেন।

গতকাল সোমবার ডা. দীন মোহাম্মদ নূরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক বলেন, ‘মন্ত্রণালয় থেকে আমাকে ফোন করা হয়েছিল। ভিসি হিসেবে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হবে। প্রধানমন্ত্রী বড় স্বপ্ন নিয়েই আমাকে দায়িত্ব দিয়েছেন। তিনি এ প্রতিষ্ঠানকে শুধু বাংলাদেশেই না সারাবিশ্বে শ্রেষ্ঠ একটি বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে চান। এ কাজে আমি সচেষ্ট থাকব।’

এই চক্ষু রোগ বিশেষজ্ঞ এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশে চক্ষুরোগী ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে তিনি খুবই প্রিয় ও সুপরিচিত। চক্ষু চিকিৎসক হিসেবে প্রধানমন্ত্রী কর্র্তৃক সর্বোচ্চ সম্মাননা ডা. আলীম মেমোরিয়াল অ্যাওয়ার্ড লাভ করেছেন এ চিকিৎসক।

বিএসএমএমইউয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের তিন বছর মেয়াদ আগামী ২৯ মার্চ শেষ হবে। ২০২১ সালের ২৯ মার্চ তিনি উপাচার্য হিসেবে নিয়োগ পান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত