খুলনায় বেপরোয়া গতির ড্রাম ট্রাকের চাপায় একই পরিবারের চারজনসহ ইজিবাইকের ৫ যাত্রী নিহতের ঘটনায় ঘাতক ট্রাকের চালক মো. সজিব হাসান সাজুকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার সকালে নগরীর খানজাহান আলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাজু ডুমুরিয়া উপজেলার রানাই গ্রামের অহিদুজ্জামান খানের ছেলে।
র্যাব-৬ সূত্র জানায়, গত ১০ ফেব্রুয়ারি বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার আগরদহ কালভার্ট নামক স্থানে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ড্রাম ট্রাক একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গিয়ে ৫ জন যাত্রী নিহত ও ২ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় একজন ভিকটিমের আত্মীয় বিশ্বজিৎ ঢালি বাদী হয়ে ডুমুরিয়া থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলার আসামি লাইসেন্সবিহীন ও অপ্রশিক্ষিত ট্রাকচালক সজিব হাসান সাজুকে গতকাল গ্রেপ্তার করেছে র্যাব। তাকে খর্ণিয়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ওসি হামিদ উদ্দীন আহম্মেদ বলেন, ‘বিকেলে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’
