ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের ফয়সালা হয়ে গেছে। ভারত ৩-১ ব্যবধানে এগিয়ে সিরিজ নিশ্চিত করেছে। তকে টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র আবির্ভাবের পর থেকে প্রতিটি টেস্টই গুরুত্বপূর্ণ। ধর্মশালায় আগামীকাল হতে শুরু হতে যাওয়া টেস্টে তাই ছেড়ে কথা বলার সুযোগ নেই কোনো পক্ষের। শেষ টেস্টের একাদশে ওলি রবিনসনের জায়গায় ফাস্ট বোলার মার্ক উডকে একাদশে আনছে ইংল্যান্ড।
একাদশে ৪১ বছর বয়সী জেমস অ্যান্ডারসন জায়গা ধরে রেখেছেন। ৭০০ টেস্ট উইকেটের মাইলফলক ছোঁয়া থেকে আর দুটি উইকেট দূরে আছেন তিনি। তার আগে আছেন মুত্তিয়া মুরালিধরন (৮০০ উইকেট) ও প্রয়াত কিংবদন্তি অজি গ্রেট শেন ওয়ার্ন (৭০৮ উইকেট)।
এই টেস্ট আবার ইংল্যান্ড ব্যাটার জনি বেয়ারস্টো ও ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের মাইফলকেরও। দুজনেই শততম টেস্ট খেলতে নামবেন। অশ্বিন আবার পাঁচশ উইকেটের মাইলফলক এরই মধ্যে স্পর্শ করেছেন।
২০১২ সালের পর ঘরের মাঠে কোনও সিরিজ না হারা ভারত চতুর্থ টেস্ট জিতেছে ৫ উইকেটে। সর্বশেষ তারা অ্যালিস্টার কুকের ইংল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল।
