চট্টগ্রাম নগরে মুজিব (৩২) নামে এক যুবককে ছুরিকাঘাত হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (৬ মার্চ) বিকেলে খুলশি থানাধীন ঝাউতলা রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। মুজিবের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ।
এই প্রসঙ্গে মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) পংকজ দত্ত জানান, কে বা কারা মুজিবকে খুন করেছে তা জানা যায়নি। ঘটনার তদন্ত হচ্ছে।
হাসপাতালে লাশ নিয়ে যাওয়া মো. নাজিম নামে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক যুবক বলেন, ‘আমি অফিস থেকে বের হয়ে রেলগেইট এলাকায় মানুষের জটলা দেখে সেখানে যাই। দেখি ৩০-৩২ বছর বয়সী এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার পাশেই এক ভিক্ষুক মহিলা কান্না করছিলেন। তখনও তিনি জীবিত ছিলেন। সিএনজি অটোরিকশাতে তাকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।’
দুই সন্তানকে বিষপান করিয়ে মায়ের আত্মহত্যা