অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজার উত্তরাঞ্চলে খাবার সংকট ও পানিশূন্যতা চরম মাত্রায় গিয়ে দাঁড়িয়েছে। যার ফলে উপত্যকাটিতে অপুষ্টি এবং পানিশূন্যতার কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।
বুধবার এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। খবর আল জাজিরা।
উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, "আমাদের বিশ্বাস, যে হাসপাতালে না পৌঁছানোর ফলে অনাহারে আরও ডজন ডজন মানুষ নীরবে মারা যাচ্ছে।"
সম্প্রতি কয়েকদিনে গাজার উত্তরাঞ্চলে বেইত লাহিয়া শহরের কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টি ও পানি শুন্যতার কারণে ১৫ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছিল হাসপাতালটির পরিচালক।
হাসপাতালটির পরিচালক জানান, ‘প্রতিদিন ৩০০ থেকে ৪০০ শিশু চিকিৎসা নিতে এই হাসপাতালে আসে যাদের ৭৫ শতাংশই অপুষ্টিতে ভুগছে’।
এদিকে গাজায় পূর্ণ মাত্রার দুর্ভিক্ষ রোধ করতে আন্তর্জাতিক বিচার আদালত থেকে অবিলম্বে যুদ্ধবিরতির আদেশের অনুরোধ করেছে দক্ষিণ আফ্রিকা।
অন্যদিকে উত্তর গাজায় ত্রাণ সরবরাহ করতে মাধ্যম হিসেবে ইসরায়েলি সামরিক সড়ক পরীক্ষা করার কথা জানিয়েছে জাতিসংঘ। উপত্যকাটির উত্তর অংশে মানবিক সহায়তা প্রদানের জন্য গাজা সীমান্তবর্তী একটি ইসরায়েলি সামরিক সড়ক ব্যবহার করার পরিকল্পনা করেছে সংস্থাটি।
ইসরায়েলের হামলায় পুড়েছে ৬০ হাজারের বেশি জলপাই গাছ
এডেন উপসাগরে জাহাজে হুতির হামলা, নিহত তিন নাবিক